Advertisement

Responsive Advertisement

৪২০ জন আইনজীবীকে দেওয়া হলো এনরোলমেন্ট সার্টিফিকেট




আগরতলা, ২২ নভেম্বর : ত্রিপুরা বার কাউন্সিলের ইতিহাসে রেকর্ড সৃষ্টি হলো, একই সঙ্গে ৪২০জন আইনে ডিগ্রিধারী যুবক যুবতীকে দেওয়া হল এনরোলমেন্ট সার্টিফিকেট। অর্থাৎ সনদ পেয়ে তারা এখন সরাসরি আইনি পেশায় যুক্ত হলেন। শনিবার আগরতলায় মুক্তধারা হলে এই অনুষ্ঠান হয়। তাতে উপস্থিত ছিলেন বার কাউন্সিলের চেয়ারম্যান রতন দত্ত, এডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী, সিনিয়র এডভোকেট পি কে বিশ্বাস, পি কে ধর, পি কে পাল, কে এন ভট্টাচার্যসহ অন্যান্যরা। 
অনুষ্ঠানে একে একে নতুন আইনজীবীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। আর এই সনদ হাতে পেয়ে খুশি নতুন আইনজীবীরা। বার কাউন্সিল এর চেয়ারম্যান রতন দত্ত জানিয়েছেন, তিনি দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত প্রায় এক হাজার আইনজীবীকে এনরোলমেন্ট সার্টিফিকেট দিয়েছেন। এর জন্যে তিনি খুশী ব্যক্ত করেন। ত্রিপুরা বার কাউন্সিলের ইতিহাসে একই দিনে এতোজন আইনজীবীকে এনরোলমেন্ট সার্টিফিকেট দেওয়া হয়নি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ