Advertisement

Responsive Advertisement

আন্তর্জাতিক মৎস্য দিবস উপলক্ষে রাজ্যের মৎস্যজীবীদের শুভেচ্ছা জানালেন মৎস্য মন্ত্রী




আগরতলা, ২১ নভেম্বর : আন্তর্জাতিক মৎস্য দিবস উপলক্ষে রাজ্যের মৎস্যজীবী এবং মৎস্য চাষীদের অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করলেন মৎস্য মন্ত্রী সুধাংশু দাস। এই উপলক্ষে এদিন মুক্তধারা প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও বিধায়িকা মিনারানী সরকার, পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শুক্রবার আন্তর্জাতিক মৎস্য দিবস। মৎস্যজীবীদের স্বার্থ রক্ষার জন্য ১৯৯৭ সাল থেকে সারাবিশ্বে এই দিনটি পালিত হয়ে আসছে। এই দিনে মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা এবং তার সমাধানের উপায় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। বিশ্ব মৎস্য দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শুক্রবার রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনা রানী সরকার, পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। এদিন প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন মৎস্য মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানের আলোচনাতেও অংশগ্রহণ করেন তিনি।বিশ্ব মৎস্য দিবস উদযাপন প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৎস্য মন্ত্রী সুধাংশু দাস রাজ্যের মৎস্যজীবী এবং মৎস্য চাষীদের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বলেন ,রাজ্যে মৎস্য উৎপাদনে মৎস্যজীবী এবং মৎস্য চাষীদের নিরলস প্রচেষ্টা জারি রয়েছে। মৎস্য মন্ত্রী বলেন, রাজ্যবাসীর প্রধান খাদ্য হলো মাছ। রাজ্যের আটানব্বই শতাংশ জনগণের প্রিয় খাদ্য মাছ। তাই রাজ্যে মাছের চাহিদা অনেক বেশি।রাজ্যে মাছের চাহিদা বছরে এক লক্ষ কুড়ি হাজার মেট্রিক টন। রাজ্যে মাছের উৎপাদন হয় বছরে ৮৯ হাজার মেট্রিক টন। বাকি মাছ অন্ধ্রপ্রদেশ ,পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে আমদানি করতে হয় ।মন্ত্রী আরো জানান, রাজ্যে মাছ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হতে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এবং মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনায় বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এদিনের এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তের নির্বাচিত মৎস্যজীবীদের সংবর্ধনা প্রদান করা হয়। মাছ চাষে মৎস্যজীবীদের উৎসাহ প্রদান করার জন্যই এই সংবর্ধনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ