Advertisement

Responsive Advertisement

রাজীব ভট্টাচার্যকে দেখতে গেলেন হাসপাতালে বিপ্লব কুমার দেব




আগরতলা, ২২ নভেম্বর : প্রদেশ বিজেপি সভাপতিকে দেখতে গেলেন প্রাক্তন সভাপতি। আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। শনিবার তাকে দেখতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। শ্রী দেব আগে প্রদেশ বিজেপির সভাপতিও ছিলেন। রাজীব ভট্টাচাৰ্যর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন বিপ্লব দেব। উল্লেখ্য যে শুত্রুবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজীব ভট্টাচার্য্য। চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে তড়িঘড়ি এঞ্জিওপ্লাস্টের পরামর্শ দেন। হৃদযন্ত্রে ব্লকেজ থাকায় এঞ্জিওপ্লাস্ট করা হয়েছে। বর্তমানে তাকে আইসিইউতে চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে। শনিবার তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান সাংসদ বিপ্লব কুমার দেব। হাসপাতালে পৌঁছে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব বলেন, বর্তমানে সাংসদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। সকালে জলখাবারও খেয়েছেন। কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে পুনরায় দলের কাজে যোগ দিতে পারবেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ